শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০৬:১৯ পিএম, ২০২২-০৯-০৫
চট্টগ্রামের পটিয়ায় রাতের আধাঁরে এক বাড়িতে ডাকাতির সময় গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক (৩৫) নিহত হয়েছে। রোববার ভোর রাতে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চন্দ্রমোহরীর বাড়িতে এই ঘটনা ঘটে। এর আগে ডাকাতদের হামলায় বাড়ির গৃহকর্তাসহ তিনজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে যুবকের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়,রোববার ভোর রাত তিনটার সময় পাঁচ ছয়জনের একটি ডাকাত দল শোভনদন্ডী ইউনিয়নের চন্দ্রমোহরী বাড়ীর বাদল চৌধুরীর বসতঘরে ঢুকে পরে। এ সময় ডাকাতরা বাদল চৌধুরী, তার স্ত্রী ও প্রতিবন্ধী ছেলের হাত-পা বেঁধে অস্ত্র তাক করে মারধর শুরু করেন পরে স্বর্ণালংকার ও জিনিসপত্র লুট করার সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে এক ডাকাতকে আটক করেন। অপর চার ডাকাত পালিয়ে যান। এসময় ডাকাতদের কাছ থেকে একটি এলজি অস্ত্র উদ্ধার করা হয়। এক পর্যায়ে তারা ঘরে রক্ষিত ২ ভরি স্বর্ণালংকার এবং গ্রামীন ব্যাংক থেকে লোন নেওয়া ৬০ হাজার টাকা নিয়ে নেয়।
পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ডাকাত দল পালিয়ে যায়। এসময় একজন ডাকাত ধরা পরলে স্থানীয়দের গনপিটুনিতে সে মারা যান।এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, 'ডাকাতির সময় স্থানীয়রা এক ডাকাতকে গনপিটুনি দিলে ঘটনাস্থলেই সে মারা যান। মারা যাওয়া ডাকাতের তথ্য পাওয়া যায়নি এখনো। ডাকাতি ও হত্যা মামলার প্রস্তুতি চলছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited